CSE ভাই

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: ২৯ আগস্ট ২০২৬ · CSE ভাই (com.contextser.cse_bhai)

সংক্ষেপে: যা না নিলে অ্যাপটা চলে না, শুধু সেটুকুই নেওয়া হয়। বিজ্ঞাপন নেই, কোনো ad SDK নেই, কোনো তৃতীয় পক্ষের analytics নেই, আর আপনার তথ্য কারো কাছে বিক্রি করা হয় না।

কী কী নেওয়া হয়

কীকখনকেন
নাম, ইমেইল, প্রোফাইল ছবিGoogle দিয়ে সাইন ইন করলেঅ্যাকাউন্ট। পাসওয়ার্ড নেই, তাই আমরা কোনো পাসওয়ার্ড রাখি না
বিশ্ববিদ্যালয়, সেমিস্টার, শুরুর অবস্থা, লক্ষ্যonboarding-এ (এড়ানো যায়)রোডম্যাপ আপনার বছরের সাথে মেলাতে
পড়ার অগ্রগতি, সেভ করা লেসন, ট্র্যাক, সাপ্তাহিক লক্ষ্য, streakপড়ার সময়কোথায় ছিলেন মনে রাখা, ফোন বদলালেও
ভাই-এর সাথে আপনার কথোপকথনচ্যাট করলেউত্তর দেওয়া, আর আগের কথা মনে রাখা
কমিউনিটির প্রশ্ন, উত্তর, ভোট, রিপোর্টলিখলেকমিউনিটি চালানো
ডিভাইসের একটা random UUID, আর notification tokenঅ্যাপ চালু করলেসাইন ইনের আগে অগ্রগতি ধরে রাখা; মনে করিয়ে দেওয়া
রিভিউ order — কোন সেবা, লিংক, নোট, trxIdরিভিউ চাইলেকাজটা করা আর পেমেন্ট মেলানো
bKash/নগদ নম্বরশুধু মেন্টর হিসেবে আবেদন করলে (ঐচ্ছিক)আয় পাঠানোর জন্য। অন্য কোনো পাঠকের কাছে চাওয়া হয় না
ছাড়ের আবেদনে আপনার লেখা কারণছাড় চাইলেএকজন মানুষ পড়ে সিদ্ধান্ত নেন। কাগজপত্র চাওয়া হয় না
সাইন-অফ অনুরোধ, মেন্টরের মন্তব্য, প্রজেক্টের উত্তরব্যবহার করলেকাজ দেখানো আর প্রমাণের পাতা বানানো
ব্যবহারের ঘটনা — কোন লেসন খুলেছেন, কোন পর্দায় গেছেনব্যবহারের সময়কোনটা কাজে লাগছে বোঝা

যা নেওয়া হয় না

লোকেশন, কনট্যাক্ট, ছবি বা ফাইল, স্বাস্থ্য, ক্যালেন্ডার — কিছুই না। অ্যাপ শুধু দুটো permission চায়: ইন্টারনেট, আর (Android 13+) notification। আপনি search-এ কী লেখেন সেটাও আমাদের server-এ যায় না — শুধু "কেউ একটা খোঁজ দিয়েছে, লেখাটা এত অক্ষরের" এটুকু যায়।

বাইরে কার কাছে যায়

কেউ আপনার তথ্য বিজ্ঞাপনের জন্য পায় না, আর কারো কাছে বিক্রি করা হয় না।

কোনটা প্রকাশ্য

কে দেখতে পান

অ্যাপটা এখন একজন মানুষই চালান। রিভিউ order সামলাতে, কমিউনিটি দেখতে আর সমস্যা খুঁজতে একটি admin পাতা আছে, যেখান থেকে অ্যাকাউন্টের নাম-ইমেইল, order আর ভাই-এর কথোপকথন দেখা যায়। এটা লিখে রাখা হলো কারণ এটাই সবচেয়ে অপ্রত্যাশিত কথা এই পাতায় — চ্যাটে এমন কিছু লিখবেন না যা আপনি কাউকে দেখাতে চান না।

কতদিন থাকে, আর কীভাবে মুছবেন

অ্যাকাউন্ট থাকা পর্যন্ত থাকে। মুছতে চাইলে অ্যাপে প্রোফাইল → সেটিংস → অ্যাকাউন্ট মুছে ফেলুন, বা এই পাতাটা দেখুন — সেখানে কী কী যায় আর কী থাকে, দুটোই এক এক করে লেখা আছে।

একটা সীমা, সততার খাতিরে

ব্যবহারের ঘটনাগুলো (কোন লেসন খোলা হয়েছে ধরনের) এমন একটা জায়গায় জমা হয় যেখান থেকে আলাদা করে একটা সারি মোছার উপায় নেই। ওখানে আপনার নাম, ইমেইল বা লেখা কিছুই যায় না — শুধু অ্যাকাউন্টের একটা আইডি আর ঘটনার নাম। অ্যাকাউন্ট মুছে গেলে ওই আইডি আর কারো সাথে মেলানো যায় না।

বয়স

১৩ বছরের নিচে কারো জন্য এই অ্যাপ নয়, আর জেনে-বুঝে তাদের কোনো তথ্য নেওয়া হয় না। ভুল করে নেওয়া হয়ে থাকলে নিচের ঠিকানায় লিখুন, মুছে দেওয়া হবে।

বদল

এই পাতা বদলালে উপরের তারিখটা বদলাবে। যা নেওয়া হয় তাতে বড় কোনো পরিবর্তন হলে অ্যাপের ভেতরেই জানানো হবে।