CSE ভাই

শূন্য থেকে প্রথম চাকরি —
একটা ক্রম, বাংলায়।

বাংলাদেশের CSE/ICT শিক্ষার্থীদের জন্য। ভিডিও নয়, লেখা — কম ডেটায় পড়া যায়, আর কোথায় আছেন সেটা মনে রাখে।

রোডম্যাপ, সব লেসন, প্রশ্নব্যাংক আর প্রজেক্ট গাইড — ফ্রি, চিরকাল।

এটা কোনো trial নয়, আর পরে দাম বসবে না। টাকা লাগে শুধু তখনই, যখন একজন মানুষ আপনার CV বা কোড নিজে পড়ে মতামত দেন — কারণ ওটা একজনের সময়।

ভেতরে কী আছে

যেটা প্রতিশ্রুতি দেওয়া হয় না

চাকরির গ্যারান্টি নয়। বাংলাদেশে উচ্চশিক্ষিতদের বেকারত্ব জাতীয় গড়ের প্রায় তিন গুণ, আর প্রায় ৮০% CSE graduate একটা সাধারণ coding test-এ আটকে যান। এই অ্যাপ ওই সংখ্যাটা বদলায় না — এটা প্রস্তুতির পথ, ফলাফলের চুক্তি নয়। যারা "চাকরি নিশ্চিত" বলে, তাদের কথাটা মিলিয়ে দেখবেন।

অ্যাকাউন্ট আর টাকা

সাইন ইন হয় শুধু Google দিয়ে — আলাদা পাসওয়ার্ড নেই, তাই হারানোরও কিছু নেই। পড়ার অগ্রগতি অ্যাকাউন্টের সাথে থাকে, ফোন বদলালেও।

রিভিউয়ের টাকা অ্যাপের ভেতরে নেওয়া হয় না — bKash/নগদে পাঠিয়ে trxId লিখে দেন, একজন মানুষ মিলিয়ে নেন। সামর্থ্য না থাকলে ছাড়ের জন্য বলা যায়; কাগজপত্র লাগে না।

অ্যাপটা

Android-এ, বাংলায়। ইনস্টল লিংক Play Store-এ প্রকাশের পর এখানেই থাকবে।