অ্যাকাউন্ট মুছে ফেলা

CSE ভাই — com.contextser.cse_bhai

অ্যাপ থেকে

প্রোফাইল → সেটিংস → অ্যাকাউন্ট মুছে ফেলুন। দুইবার নিশ্চিত করতে বলা হবে, তারপর সাথে সাথেই মুছে যাবে। এটাই সবচেয়ে দ্রুত উপায়।

অ্যাপ আর নেই?

যে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছিলেন, সেটা থেকে khairulbashar.dev@gmail.com-এ একটা মেইল করুন। অনুরোধ যে ঠিকানা থেকে আসে সেটাই পরিচয়, তাই আলাদা কিছু প্রমাণ করতে হয় না। ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয়।

কী কী মুছে যায়

কী থাকে, আর কেন

কমিউনিটিতে আপনার করা প্রশ্ন আর উত্তরগুলো থেকে যায়, কিন্তু নাম মুছে যায় — লেখক হয়ে যায় “মুছে ফেলা অ্যাকাউন্ট”।

কারণ ওই প্রশ্নের নিচে অন্য মানুষ উত্তর লিখেছেন। প্রশ্নটা মুছে দিলে তাঁদের লেখাও মুছে যেত। তাই যেটা আপনাকে চেনায় — নাম, সেমিস্টার, শহর — সেটুকু মুছে ফেলা হয়, আর প্রশ্ন-উত্তরটা কারো নামহীন হয়ে থেকে যায়।

একই কারণে, মেন্টর হিসেবে আপনি কারো কাজ দেখে যা লিখেছিলেন সেটাও তাঁর পাতায় থেকে যায় — নাম ছাড়া, শুধু “একজন অনুমোদিত মেন্টর”। ওই পাতাটা তাঁর, আপনার নয়।

আর আয়ের হিসাবটা শূন্য করে দেওয়া হয়, মুছে ফেলা হয় না। টাকার খাতা মোছা যায় না — ভুল হলে উল্টো সারি লিখতে হয়, নইলে কে কার জন্য কাজ করেছিল তার হিসাব মেলে না। যা থেকে যায় তাতে আপনার নাম বা ইমেইল নেই, শুধু কোন কাজের জন্য কত — আর সেটা আর কারো সাথে জোড়া লাগে না।

ফেরানো যায়?

না। মুছে ফেলা মানে মুছে ফেলা — আবার সাইন ইন করলে একদম নতুন অ্যাকাউন্ট তৈরি হবে, আগের কিছুই ফিরে আসবে না।