CSE ভাই

কমিউনিটির নিয়ম

সর্বশেষ হালনাগাদ: ২৯ আগস্ট ২০২৬

এখানে মানুষ আটকে গিয়ে প্রশ্ন করেন। যে জায়গায় "এটা তো জানার কথা" শুনতে হয়, সেখানে কেউ দ্বিতীয়বার প্রশ্ন করে না — তাই নিয়মগুলো মূলত একটাই কথা ঘুরিয়ে বলা: নতুনকে ছোট করবেন না।

যা করবেন

যা করবেন না

রিপোর্ট করবেন কীভাবে

যেকোনো প্রশ্ন বা উত্তরের পাশের থেকে রিপোর্ট করা যায়। রিপোর্ট গোপন — যাকে রিপোর্ট করলেন তিনি জানেন না কে করেছে।

প্রমাণের পাতা (/p/…) নিয়ে সমস্যা হলে, বা অ্যাপের বাইরের কিছু জানাতে চাইলে সরাসরি লিখুন — khairulbashar.dev@gmail.com। লিংকটা দিলে খুঁজতে সুবিধা হয়।

রিপোর্টের পর কী হয়

একজন মানুষ রিপোর্টটা পড়েন। এখন অ্যাপটা একজনই চালান, তাই সাধারণত ২–৩ কর্মদিবস লাগে — তাৎক্ষণিক নয়, আর সেটা লুকানোর কিছু নেই। তারপর যা হতে পারে:

হয়রানি, অপ্রাপ্তবয়স্কদের নিয়ে কিছু, বা কারো ব্যক্তিগত তথ্য ফাঁস — এগুলো আগে দেখা হয়, অপেক্ষা করে না।

ভুল সিদ্ধান্ত হলে

আপনার লেখা সরানো হয়েছে মনে করলে উপরের ঠিকানায় লিখুন। একজন মানুষই সিদ্ধান্ত নেন, তাই একজন মানুষই আবার দেখতে পারেন।